এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে

পুলক বন্দ্যোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় 1 min read September 17, 2026

এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে
মহা বিশ্বভূপ পরম শরণ হে।।

জ্যোতিপূর্ণ করো হে গগন সুধা গন্ধে ভরো হে পবন
গড় চিত্তভবন শান্তিসদন দুঃখ-বিঘ্ন তরণ হে।।

তব কৃপা করুণার কণিকা করো হে দান,
অন্তর হোক অক্ষয় সুখে চিরসম্পদবান।।

প্রেমসিন্ধ হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে
হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে।।

কথা – পুলক বন্দ্যোপাধ্যায়
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
চলচ্চিত্র – দাদার কীর্তি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *