এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা।

আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন,

আঁখি ভরিয়া মোরে দেহো দেখা।

খুলিয়া প্রাণের আধো লাজবসন

জীবনমন্দিরে পেতেছি আসন;

বোসো হে বিরহক্লেশনাশন,

কন্ঠে লহো মম মালিকা।

উন্মাদ এ তরঙ্গ,

উথলিছে ভীষণ ভঙ্গ,

ঘোর তিমির ঘেরি দশ দিক,

এসো হে নবীন নাবিক।

জীবন-তরী মাঝে নাহিক কাণ্ডারী;

প্রেম পারাবারে আমি একা।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *