এ মায়া প্রপঞ্চময়

দ্বিজ ভূষণ চাঁদ

Lyricist: দ্বিজ ভূষণ চাঁদ 1 min read September 17, 2026

এ মায়া প্রপঞ্চময়
ভব রঙ্গমঞ্চ মাঝে, রঙের নট নটবর হরি
যারে যা সাজান সেই তাই সাজে
এ মায়া প্রপঞ্চময়

মাতৃসাজে সেজেছিস মা
করিতে স্নেহের অভিনয়,
কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তোর সেজেছি তনয়
এই নাটকের এই অঙ্কে
স্থান পেয়েছি মা তোর অঙ্কে
হয়তো পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে
এ মায়া প্রপঞ্চময়

কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়াসূত্রে সবাই গাথাঁ
কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভার্যা, কেহ ভ্রাতা
কেউ সেজে এসেছেন পিতা
কেহ স্নেহময়ী মাতা
কত রঙের অভিনেতা
আছেন কত সাজে সেজে
এ মায়া প্রপঞ্চময়

যার যখন হতেছে সাঙ্গ
এ রঙ্গভূমির অভিনয়
কাকস্য পরিবেদনা
তখন সে আর কারো নয়
কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কন্যার কাতর বিনয়
শুনেনা সে কারো অনুনয়
চলে যায় সাজশয্যা থেকে
এ মায়া প্রপঞ্চময়

না হইলে কর্মশেষ
কত যাব মা কত আসব
সঙ সেজে সংসার মাঝে
কত হাসব কত কাঁদব
ভূষণ বলে যবে আসব
মায়ামোহ তবে নাশব
মহাযোগে তবে বসব
মিশব হরির পদরজে
এ মায়া প্রপঞ্চময়

——————–
লিরিক্স – দ্বিজ ভূষণ চাঁদ
শিল্পী – ধনঞ্জয় ভট্টাচার্য
চলচ্চিত্র – সাড়ে চুয়াত্তর

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি ভক্তিগীতি দ্বিজ ভূষণ চাঁদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *