
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার ॥
মন কেন তুই পাগল হলে আসল দিয়া জুয়া খেলিলে
আপনার কপাল আপনি খাইলে এমন দিন হবে না আর ॥
তোর ঘরে মুর্শিদের ধন হেলাতে করলে না যতন
করবে যদি স্বরূপসাধন ষড়রিপুর সঙ্গ ছাড় ॥
না জানি কী নিশা খাইলাম লাভের আশায় মূল হারাইলাম
আবদুল করিম দোষী হইলাম না করে নিজের বিচার ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
