
ঐ অষ্টমী তিথি অতিপুণ্যবতী
মহাষ্টমী গনি।
যাগ যজ্ঞ ধর্ম জপ তপ কৰ্ম
করে ঋষি মুনি।
কেহা চণ্ডী পাঠে আর কেহ ঘাটে
কুলবন্দন আনি
নব বেল পত্র করি মন্ত্রপুত
দিতেছে অমনি।।
অষ্টমী গতে এই নবমীতে
কম্পিত মেদিনী।
ঢেলে যজ্ঞে ঘৃত নব বোম্যপত্র
জ্বলন্ত আগুনী।।
হল পুজা সাঙ্গ করল মন ভঙ্গ
এল ত্ৰিশূলপাণি।
কাল দশমীতে ঐ ভবের সাথে
যাবেন ভবানী।।
শুনি নন্দী কথা ঐ শিবের বার্তা
দুঃখের কাহিনী।।
ভজন নয়ন তারণ রানী উমা কুশল
বিদরে পরানী।।
দিন দিন তার দিলেন উধার
দেব শূলপাণি।
রাধারমণ ভনে ভাবতেছো কেনে
শুন গো কাহিনী।।
মা যে তোমার তুমি মায়ের
পরানের পরানী।।
আস গো ফিরে প্ৰতি বৎসরে
মনে অনুমানি
হল কবি সাঙ্গ অতি সুপ্ৰসঙ্গ
বৰ্ণনা না জানি।
যা ছায়া লিখায় শ্ৰীতারিণী সায়
তা লিখে লেখনী।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
