
ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে
বিন্দুর সাথে শ্ৰীনন্দের নন্দন সখী রে
ঢেউ বড় হইয়াছে কাল হারাইলাম নন্দলাল
এখন আমি করি কি উপায় সখী রে
বাজায় বাঁশি বইলে শ্যামরায় সখী রে
ভাইবে রাধারমণ বলে ঢেউ দিও না জলে
কসলী ভাসাইল রাধিকায়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
