
ওগো বন্ধু, রিক্ত হাতে যারে ফিরায়ে দিলে
বিনিময়ে তার তুমি কীই-বা পেলে ॥
বলাকারা উড়ে গেলে সুদূর পারে
আকাশ কি দেয় কভু ফিরায়ে তারে
তোমার দুয়ার হতে যে গেল চলে
সে তো বোঝে না একি ছলনা ॥
অশান্ত সাগরের এত যে ব্যথা
তীরের হৃদয় কেন শোনে না যে তা
নীরবেই কাঁদে প্রেম কিছু না বলে
কেউ দেখে না কেউ জানে না ॥
চাওয়া পাওয়া (১ সেপ্টেম্বর ১৯৬৭)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
