
ওরে আমার সোনার ছেলেরা।।
ওরে আয় ফিরে আয়।।
ঐ সর্বনাশা হেরোইন আর কোকেনের
মরণ নেশা থেকে।
মেঘ দিয়ে কেন আড়াল করেছিস
তোর ঐ আলো ভরা আকাশটাকে।।
দুঃখকে কেন সাথী করেছিস
ছেড়ে সুখের স্বপনটাকে।
দেখবি যদি মায়ের হাসি মুখ
সূর্যের মত জেগে ওঠ।।
গড়বি যদি জীবন টাকে
ছেড়ে মরণ নেশাটাকে।
——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ কাজী সালাউদ্দিন সজল
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
