ওরে রসিক নাইয়া তুই আমারে করলি দিওয়ানা

খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন

Movie: অনুভব Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

ওরে রসিক নাইয়া
তুই আমারে করলি দিওয়ানা
তোরে ছাড়া, পরান বাঁচে না রে ।
ওরে ও পান ওয়ালী
তুই আমারে করলি মাস্তানা
তোর খিলি পানের নেশা গেলো না রে ।।

বন্ধু রে তোর চুলের বাহার
পাগল করলো মনটা আমার
পাগল মনে তোরে ছাড়া
শান্তি লাগে না রে ।
চিকন চাকন গড়ন রে তোর
লাগে যেন বেহেশতের হুর
বেহেশতের হুর যতোই দেখি
সাধ যে মেটে না রে ।।

পিরিত রতন এতো দামী
বুঝি নাই তো আগে আমি
পিরিত কইরা কি যে হইলো
কইতে পারি না রে ।
এতো বড় জওয়ান হইলি
প্রেমের মর্ম না বুঝিলি
প্রেম না পাইলে দুনিয়াতে
কিছুই পাইলি না রে ।।

*

গান – ওরে রসিক নাইয়া তুই আমারে করলি দিওয়ানা
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *