
প্রসাদী সুর – একতালা।
ওরে শমন কি ভয় দেখাও মিছে।
তুমি যে পদে ও পদ পেয়েছ, সে মোরে অভয় দিয়েছে॥
ইজারার পাট্টা পেয়ে, এত কি গৌরব বেড়েছে।
ওরে, স্বয়ং থাক্তে কুশের পুতুল,
কে কোথা দাহন করেছে॥
হিসাব বাকী থাকে যদি, দিব না রে তোদের কাছে।
ওরে রাজা থাক্তে কোটালের দোহাই,
কোন্ দেশেতে কে দিয়াছে॥
শিব-রাজ্যে বসতি করি, শিব আমার পাট্টা দিয়াছে।
রামপ্রসাদ বলে, সেই পাট্টাতে,
ব্রহ্মময়ী সাক্ষী আছে॥
প্রসাদী – একতালা
ওরে শমন কি ভয় দেখাও মিছে।
তুমি যে পদে ও পদ পেয়েছ, সে মোরে অভয় দিয়াছে॥
ইজারার পাট্টা পেয়ে, এত কি গৌরব বেড়েছে।
ওরে স্বয়ং থাকতে, কুশের পুতুল কে কোথা দাহন করেছে॥
হিসাব বাকি থাকে যদি, দিব নারে তোদের কাছে।
ওরে রাজা থাকতে কোটালের দোহাই,
কোন্ দেশেতে কে দিয়াছে॥
শিবরাজ্যে বসতি করি, শিব আমায় পাট্টা দিয়াছে।
রামপ্রসাদ বলে সেই পাট্টাতে, ব্রহ্মময়ী সাক্ষী আছে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
