
খাম্বাজ – ঢিমা-তেতালা।
ও কে ইন্দীবর-নিন্দি কান্তি, বিগলিত বেশ,
বসন-বিহীনা কে রে সমরে।
মদন-মথন-উরসী রূপসী, হাসি হাসি বামা বিহরে।
প্রলয়কালীন জলদ গর্জে, তিষ্ঠ তিষ্ঠ সতত তর্জে,
জনমনোহরা শমন-সোদরা গর্ব খর্ব করে॥
শস্ত্রে শস্ত্রে প্রথম দীক্ষা, প্রথম বয়স বিপুল শিক্ষা,
ক্রুদ্ধ নয়নে, নিরখে যে জনে, গমন শমন-নগরে।
কলয়তি প্রসাদ হে জগদম্বে, সমরে নিপাত রিপু-কদম্বে।
সংবর বেশ, কুরু কৃপালেশ,
রক্ষ বিবুধ-নিকরে॥
খাম্বাজ – ঢিমে-তেতালা
ও কে ইন্দীবর-নিন্দি কান্তি বিগলিত বেশ।
বসনহীনা কে সমরে॥
মদনমথন উরসি রূপসী, হাসি হাসি বামা বিহরে।
প্রলয়-কালীন জলদ গর্জে, তিষ্ঠ তিষ্ঠ সতত তর্জে,
জনমনোহরা শমন-সোদরা গর্ব খর্ব করে॥
শস্ত্রে শাস্ত্রে প্রথম দীক্ষা, প্রথম বয়স বিপুল শিক্ষা।
ক্রুদ্ধ নয়নে, নিরখে যে জনে, গমন শমন-নগরে।
কলয়তি প্রসাদ হে জগদম্বে, সমরে নিপাত রিপুকদম্বে,
সম্বর বেশ, কুরু কৃপালেশ, রক্ষ বিবুধ-নিকরে॥
রাগিণী খাম্বাজ। তাল ঢিমে তেতালা।
ও কে ইন্দীবর নিন্দি কান্তি বিগলিত বেশ,
বসনহীনা কে সমরে।
মদন-মথন-উরস-রূপসী হাসি হাসি বামা বিহরে॥
প্রলয়কালীন জলদ গর্জে, তিষ্ঠ তিষ্ঠ সতত তর্জে,
জনমনোহরা শমনসোদরা গর্ব খর্ব করে॥
শাস্ত্রে শাস্ত্রে প্রথম দীক্ষা, প্রথম বয়স বিপুল শিক্ষা,
ক্রুদ্ধ নয়ন নিরখেন জনে, গমন শমননগরে।
কলয়তি প্রসাদ হে জগদম্বে, সমরে নিপাত রিপু-
কদম্বে, সম্বর বেশ, কুরু কৃপালেশ, রক্ষ বিবুধনিকরে
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
