ও কোকিলা তোরে শুধাইরে

পুলক বন্দ্যোপাধ্যায়

Movie: বাঘিনী Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

ও কোকিলা, তোরে শুধাইরে ।
সবারই তো ঘর রয়েছে
কেন রে তোর বাসা কোথাও নাইরে ।।

বনে বনে দেখিস যখন
পরের বাসা ও পাখী
একটি বারো পরাণটা তোর
উদাস হয়ে যায় নাকি ।
কখনো কি মন বলে না
এমনি বাসা একটি আমি চাইরে ।।

ভালোবাসা দেখলি শুধু
ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে মন
সে মনটারে খুঁজলিনা ।
কী সাধ আজো গোপন আছে
দিব্যি করে বল না আমায় ভাইরে ।।

***

গান – ও কোকিলা তোরে শুধাইরে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *