ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে

প্রণব রায়

Movie: কমললতা Lyricist: শৈলেন রায় Composer: রবীন চট্টোপাধ্যায় 1 min read September 17, 2026

ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে?
এ যে বাজিকরের খেলারে মন যার খেলা হয় সে জানে।।

ও মন তারই হাতের একতারা যে আমি
ওরে সে বাজালে বাজি আবার সে থামালে থামি
বুঝিনা এ কোন ক্ষ্যাপামি
ও সে জগৎ মেলায় পুতুল নাচায় কে বোঝে বল সেই মানে।।

আমার দয়াল বন্ধু আছেতো সেইজনা
যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দেরই সোনা
হয় সে সুধারসের কণা
আমি তার ঠিকানাি খুঁজে বেড়াই এপার ওপার সবখানে।।

গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *