কই থেকে আইলাম কই বা যাইতাম

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কই থেকে আইলাম কই বা যাইতাম
কেন বা আইলাম, ভাবিয়া না পাইলাম
কার কাছে সেই খবর লইতাম ॥

ঠেকলাম মায়াজালে দিন গেল বিফলে
বুঝে না মন-পাগলে কারে কী কইতাম।
আমার কেউ নয় লাগিয়াছে ভয়
দেশে যাইবার সময় কী লইয়া যাইতাম ॥

সদায় এই ভাবনা দুনিয়াদারি যন্ত্রণা
সহিতে পারি না কত সইতাম।
পরের বাড়ি পরের ঘর জানিলে সেই খবর
তবে কি রঙবাজারে মন বিকাইতাম ॥

ধনদৌলত পরের বুঝ হইলে করিমের
আসল মনিবের গোলাম হইতাম।
আমি আমার হইয়া আমারে লইয়া
পরের গান থইয়া আমার নিজের গান গাইতাম ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *