কখন বাদল-ছোঁওয়া লেগে

1 min read May 29, 2020

কখন বাদল-ছোঁওয়া লেগে
মাঠে মাঠে ঢাকে মাটি
সবুজ মেঘে মেঘে।।

ওই ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভ’রে ।।
ওরা হঠাৎ-গাওয়া গানের মতো এল
এল প্রাণের বেগে।।

ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা,
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা ।।
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে–
ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা
দোলা ওঠে জেগে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *