কতটা বছর এই সুখ রবে গো

গাজী মাজহারুল আনোয়ার

Movie: হৃদয়ে কথা Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আলাউদ্দীন আলী 1 min read September 17, 2026

কতটা বছর এই সুখ রবে গো
জীবনের প্রান্তে হারালে অজান্তে
স্মৃতিরা সাথী হবে গো ।।

এই বুকেরই ভেতরে এক ছোট্ট যে ঘর
সে ঘর সাজিয়ে আমি গড়েছি বাসর
এই জীবনটা যেন এক শিশিরেরই বিন্দু
ভালোবাসা সীমাহীন এক মহা সিন্ধু
তারই অতলে ডুব দিয়ে দু’জনে
বেঁচে বরো অনুভবে গো ।।

এই চোখের জোনাকি দেখো জ্বলে টিপ টিপ
তোমার প্রেমের যেন জ্বেলেছে প্রদ্বীপ
এই রাতটাকে করে দাও চিরতরে বন্দী
মনে মনে হয়ে গেছে আমরণ সন্ধি
এমন অমর সুখ জানিনা ভালোবেসে
পেয়েছে কে বলো কবে গো ।।

*

গান – কতটা বছর এই সুখ রবে গো
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার মনির খান ও কনক চাঁপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *