কত কথা মনে পড়ে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কত কথা মনে পড়ে
ছোটোবেলা যা দেখেছি গ্রামবাংলার ঘরে ঘরে ॥

মানুষ অতি সরল ছিল মানুষকে বাসিত ভালো
লালসা সীমিত ছিল তখন মানুষের অন্তরে ॥

কেহ যদি দোষ করিত গরিবেও বিচার পাইত
গ্রামের বিচার গ্রামেই হইত দেশ চলিত সুবিচারে ॥

শাক-শবজির অভাব ছিল না, দধি দুগ্ধ ঘূত ছানা
খাবাইত দাওয়াতি খানা বিরুন ভাত আর মরিচা গুড়ে ॥

খেলাধুলা গানবাজনায় আনন্দ ছিল সর্বদায়
মানুষের ভালোবাসায় থাকতো মানুষ সমাদরে ॥

নিদারুণ শোষণে এখন আসিল অভাব অনটন
কৃষক মজুরের মরণ শোষণের ফাঁদে পড়ে ॥

স্বাধীন হয়ে বাঁচতে চাইলাম জীবনে কত গান গাইলাম
দুই-তিনবার স্বাধীন পাইলাম তবু থাকি অনাহারে ॥

মজতদার কালোবাজারি কেউ করে ইজারাদারি
কেহ করে রিলিফ চুরি আমলাতন্ত্রের আশ্রয় ধরে ॥

এই যুগে আর বাঁচবে না মান করিম বলে গাটুরি বান্দ
আসিবে আজলি তুফান দোহাই দিলে মানবে নারে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *