কত না নদীর জন্ম হয়

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: সুজাতা Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

কত না নদীর জন্ম হয়
আর একটা কেন গঙ্গা হয় না
কত না মানুষ জন্ম লয়,
ওরে একটা কেন জাত হয় না?

কত রঙের হয় যে ধেনু
দুধের রঙ তো সাদা,
যে মাটিতে ফলে ফসল,
সেই তো আবার কাদা ।
দুধের সাদা ছাড়া রঙ হয় না,
বাউল গানের জাত হয় না ।।
আর একটা তাই গঙ্গা হয় না।

ভিন্ন বৃক্ষে দু’টি কুসুম,
ফুটলে গো একসাথে
একই পূজায় লাগে তারা,
এক পূজারীর হাতে ।
ওরে ফুলের কোন জাত হয় না
বাউল গানের জাত হয় না ।।
আর একটা তাই গঙ্গা হয় না।।

***

গান – কত না নদীর জন্ম হয়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *