
কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে,
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে ||
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক ।
দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে,
কত মেঘ ঝরে গেছে গো
আকাশে নীলাভা লাগাতে ||
তুফান তোমার সাগরে তবু মোর হিয়া ডুব দিল যে
তোমার মনের অতলে ঝিনুকে মুকুতা ছিল যে |
হয়তো বা ফেরা হবে না
কূলের ঠিকানা রবে না,
আলেয়া জেনেও যাবো গো
সে আলোর জয় জানাতে ||
***
গান – কত রাগিণীর ভুল ভাঙাতে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
