কবিয়াল (ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে)

মেঘদল

1 min read September 17, 2026

ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে

শুকনো নদী বুকে,রাতের রোদ্দুরে

বুনেছি ঘাসফুল কবিতা

তুমি কবের কবিতা?

কাক ডাকা ভোরে হৃদয় উজাড় করে

গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও?

আমি কবিয়াল নই

আমি কবিয়াল নই

নই গানের মিছিল কোন!

মগজের বালুচরে ভীষণ অসম্ভবে

শুভ্র হাসি আঁকে এই কালো ছেলে।

ভীষণ গন্ধ ডুমুর ফুলে!

বখাটে রাতে চোখ বুজি

ভূত নয়,পাই স্বপ্ন ভয়

দেখি ভেঙচি কাটে

দেখি ভেঙচি কাটে

দেখি ভেঙচি কাটে, দেখি আধমরা সভ্যতা

শুকনো পেটে যখন ছুঁচোয় দিচ্ছে ডন

মনে হয় আমি কোন শিল্পী নই

আমি শিল্পী নই

নই রঙের ধারা কোন

স্পর্ধার আগুনে গড়া বাঙালি দেহখানা

কাঙ্গালের মতো কোন স্বপ্ন দেখেনা।

ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে

শুকনো নদী বুকে রাতের রোদ্দুরে

বুনেছি ঘাসফুল কবিতা…

———–

মেঘদল

অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত মেঘদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *