কার কাছে দাঁড়াব আমি বলো না

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কার কাছে দাঁড়াব আমি বলো না
আমার বলতে তুমি বিনা
আর যে কিছু রইল না
কার কাছে দাঁড়াব আমি বলো না ॥

আমি তোমার আশা করি
দেখলে বাঁচি নইলে মরি
বন্ধু তোমার চরণ ধরি
করিও না ছলনা ॥

তোমার প্রেমে সর্বহারা
বসত করি পাগলপাড়া
হয়েছি পাগলের ধারা
মুই অভাগী ললনা ॥

আপন ঘরে আছে বাদি
এই যন্ত্রণায় সদায় কাঁদি
আমি মহা অপরাধী
তাই তো দয়া হলো না ॥

করিম বলে ইহলোকে
এই দুঃখ রইল বুকে
তোমায় নিয়ে থাকব সুখে
সে দিন আমার এল না ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *