কার বা চাকরী করকার বা চাকরী কর

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

মূলতান – একতালা।

কার বা চাকরী কর (রে মন)।
ওরে তুই বা কে, তোর মনিব কে রে, হলি কার নফর॥
যোহাছিবা দিতে হবে, নিকাশ তৈয়ার কর।
ও তোর আমদানীতে শূন্য দেখি,
কর্জ জমা ধর (ওরে মন)॥
দ্বিজ রামপ্রসাদ বলে, তারার নামটী সার।
ওরে মিছে কেন দারা-সুতের
বেগার খেটে মর (ওরে মন)॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *