কালা গরলের জ্বালা আর তাহে অবলা (শ্রীকৃষ্ণের বাঁশী)

চণ্ডীদাস

1 min read September 17, 2026

কালা গরলের জ্বালা আর তাহে অবলা

তাহে মুঞি কুলের বৌহারী |

অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা

ঘুপতে সে গুমরিয়া মরি ||

সখি হে বংশী দংশিল মোর কানে |

ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে

তন্ত্র মন্ত্র কিছুই না মানে ||

মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে

শিখিয়াছ বাঁকার স্বভাব |

দ্বিজ চণ্ডীদাস কয় সঙ্গদোষে কি না হয়

রাহুমুখে শশী মসি লাভ ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *