
কাহে তুহুঁ কলহ করি কান্ত-সুখ তেজলি
অব সে বসি রোয়সি কাহে রাধে।
মেরুসম মান করি উলটি যব বৈঠলি
নাহ তব চরণ ধরি সাধে।।
তবহুঁ তারে গারি- ভৎসন করি তেজলি
মান বহু-রতন করি গণলা।
অবহুঁ ধরম-পথ- কাহিনী উগারই
রোখে হরি-বিমুখ ভই চললা।।
কাতরে তুয়া চরণযুগ বেঢ়ি তুজপল্লবে
নাহ নিজ-শপতি বহু দেল।
নিপট-কুটিনাটি-কটু কঠিনী বজরাবুকী
কৈছে জীউ ধরলি কর ঠেল।।
অবহুঁ সব সখিনী তব নিকটে নাহি বৈঠব
হেনই অবিচার যদি করলি।
চন্দ্রশেখর কহে কতয়ে সমুঝালয়
পিরিতি হেন কাহে তুহুঁ তেজলি।।
——————————
কলহান্তরিতা ।। চন্দ্রশেখর ।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
