কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল

বিদ্যাপতি

1 min read September 17, 2026

(শ্রীরাধার বয়ঃসন্ধি)

কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল ।

চরণ চপল গতি লোচন লেল ।। ১ ।।

অব সবখণ রহু আঁচরে হাত ।

লাজে সখীগণে না পুছয়ে বাত ।। ২ ।।

কি কহব মাধব বয়স কি সন্ধি ।

হেরইতে মনসিজ মন রহু বন্দী ।। ৩ ।।

তইও কাম হৃদয়ে অনুপাম ।

রোয়ল ঘট উঠল কয় ঠাম ।। ৪ ।।

শুনইব রসকথা থাপয়ে চিত ।

যৈসে কুরঙ্গিণী শুনই সঙ্গীত ।। ৫ ।।

শৈশব যৌবনে উপজল বাদ ।

কোই না মানয়ে জয় অবসাদ ।। ৬ ।।

বিদ্যাপতি কৌতুক বলিহারি ।

শৈশব সে তনু ছোড় নহি পারি ।। ৭ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *