কি বলিস গো তোরা আজ আমারে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

কি বলিস গো তোরা আজ আমারে।

চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ-ফণি দংশিল

যার হৃদয়-মাঝারে৷

গৌররূপের কালে যারে দংশায়

সে ধাত কি বোঝে ওঝায়

বিষ ক্ষণেক জ্বলে, ক্ষণেক সাজায়

ধন্বন্তরি ঔষধ যায় গো ফিরে।

আমি ভুলবো না, ভুলবো না বলি

কটাক্ষতে অমনি ভূলি

আমার জ্ঞান-পরশ যায় সকলি

ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।

যদি মেলে রসিক সুজন

রসিক জনার জুড়ায় জীবন

বিনয় করে বলছে লালন,

অরসিকের কথায় দুখ ধরে।।

————

লালন-গীতিকা, পৃ. ২২৬-২৭

‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থ অন্তরা স্তবকটি এভাবে লেখা হয়েছে :

রূপের কালে যারে দশায়

সে দাহ কি বহে উজায়

বিষ ক্ষণে চলে, ক্ষণে পিছায়

ধন্বন্তরী ওঝা যায় গো ফিরে।

অন্যত্র শব্দগত সামান্য কথান্তর আছে।– পৃ. ২৯৫-৯৬

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *