কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা।।ধু।।
চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা।।চি।।
এগো পুরাইয়া লয় মনের সাধ আমার বিড়ম্বনা
সব সখীগণ মিলে তারা গো তারা করে কুমন্ত্রনা।।১।।
এগো তুষের অনলের মত জ্বলে ঘইয়া ঘইয়া
কেওয়া কেতকী ফুলে গো সাজাইয়া বিছানা।।২।।
এগো আসিব তোমার প্রাণবন্ধ শ্যামকালিয়া সোনা
ভাইবে রাধারমণ বলে গো সখী ভাইবো না ভাইবো না।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *