কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ

আবদুল লতিফ

Lyricist: আবদুল লতিফ, Composer: আলতাফ মাহমুদ, 1 min read September 17, 2026

কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ
ঐ না কন্যার রূপের ছটায় পাগল হইলো দেশ ॥

জানি না তার নাম-ঠিকানা চিনি না তার বাড়ি
রূপ নিয়া তার চান সুরুজে করে কাড়াকাড়ি
ঐ কন্যার নয়ন বাণে হইলাম আমি শেষ ॥

চিকনচাকন গড়নখানি লজ্জাবতী লতা
ধরতে গেলে দেয় না ধরা, কয় না কোনো কথা
ঐ কন্যার দারুণ মায়ায় হইলাম আমি শেষ ॥

বিজুলি তার মুখের হাসি ঠোঁটে হীরার ধার
কর্ণে তাহার ঝুমকা দোলে কণ্ঠে মণিহার
ঐ না কন্যার প্রেমানলে হইলাম আমি শেষ ॥

কুঁচ বরণ কন্যা (৪ অক্টোবর ১৯৬৮)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবদুল লতিফ আলতাফ মাহমুদ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *