
কালাংড়া খেমটা
কুঙ্কুম আবির ফাগের
লয়ে থালিকা
খেলিছে ‘রসিয়া’ হোরি
ব্রজ-বালিকা॥
হোরির অনুরাগে
যমুনায় দোলা লাগে,
রাঙা কুসুম হানে
শ্যামে মাধবিকা॥
রঙের গাগরিতে,
রঙিলা ঘাগরিতে,
হোরির মাতন লাগায়
নাগর-নাগরিকা॥
জেগেছে রঙের নেশা
মাধবী মধু-মেশা,
মনের বনে দোলে
রাঙা ফুল-মালিকা॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
