কেন আমায় পাগল করে যায়

1 min read May 29, 2020

কেন আমায় পাগল করে যায়
ওরে চলে-যাওয়ার দল।।

আকাশে বয় বাতাস উদাস, পরান টলোমল।।

প্রভাততারা দিশাহারা, শরতমেঘের ক্ষণিক ধারা
সভা ভাঙার শেষ বীণাতে তাল লাগে চঞ্চল।।

নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা
গোধুলি সে রক্ত-আলোয় জ্বালে আপন চিতা।

শীতের হাওয়ায় ঝরায় পাতা, আমলকী-বন মরণ-মাতা।
বিদায় বাঁশির সুরে বিধুর সাঁজের দিগঞ্চল।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *