কেমনে চিনা জানা, তারে কেমনে চিনা জানা

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

কেমনে চিনা জানা, তারে কেমনে চিনা জানা
স্বর্বজীবের ঘটে–ঘটেই সাঁই এলাহির বারামখানা ॥
চিনতে চাইবে যদি তারে, বিষয়াদি দাও গো ছেড়ে,
ভাব-ভক্তি যোগে মিলে, ধ্যানে কর কল্পনা
অধরাকে ধরতে গেলে আগে চিন আপনা
চাবি দিয়া দমের কোটায় ‘হু হু’ শব্দ কর জপনা ॥
কুলবেল মমিনের কাছে কলবেতে আঁকা আছে
দ্বিলের পর্দায় রং দিয়াছে, ছফেদ তার নমুনা;
আল্লা রাসুল দুই পাশেতে, কলিজাতে থানা
শব্দ করে দিল রজনী, ঘুমাইলে বারণ থাকে না ॥
শ্রীকালার বাজারে খেলা, যত কাল্লা তত আল্লা
লক্ষ ছিফতে ঘুরে, মূলে হয় একজনা;
নিজেই নিজের নামটি জপে, আলেক সাই পাক রব্বানা
লাহুত হইতে শুরু করে, নাড়ুতে তার আনাগোনা ॥
রাজা প্রজা যেথায় আছে, বেহেস্ত দোযখ তাদের কাছে
বায়তুল্লার পাল্লার নিচে মক্কা আর মদিনা
মগজে মুনতাহাপুরি আসল তার ঠিকানা
বাউল রশিদ খুঁজলো কত দয়া করে দেখা দেয় না ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *