কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে

মোহাম্মদ আবদুল জব্বার,

Lyricist: সৈয়দ শামসুল হক, Composer: আলী হোসেন, 1 min read September 17, 2026

কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে
আঁখি জলে ভরে চোখ তারই তরে ॥

ভালোবাসা দিয়ে কেউ ভালোবাসা পায়
আমি তো যেদিকে চাই সাগর শুকায়
যদি আমি চাই ফুল
সে আমার হয় ভুল
ফোটার আগে ফুল যায় যে ঝরে ॥

উড়ে যায় খাঁচা ছেড়ে পাখি নীলিমায়
কঠিন শিকলে শুধু আমারে কাঁদায়
যদি আমি যেতে চাই
বারে বারে বাধা পাই
আশার প্রদীপ নেভে আমারই ঘরে ॥

অধিকার (২১ আগস্ট ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি মোহাম্মদ আবদুল জব্বার, সৈয়দ শামসুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *