কোথা গো প্ৰাণসহ শোনা সখী রসরাজের কথা

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

কোথা গো প্ৰাণসহ শোনা সখী রসরাজের কথা
বেলা অবসানকালে অইলাম গো কালিন্দ্রির জলে
নাগরও দাঁড়াইয়াছে তথা।।
কদম্বডালেতে বসি বাজায় শ্যামে মোহন বাঁশি
ভ্ৰমরা ভ্ৰমরী গুণ গায়।
নবরঙের নবযুকূল মালতী কুসুম চাম্পা ফুল
ঝরিয়া পড়িল রাঙা পায়।
নাগর বড় দুরাচার লাজ ভয় নাহি তার
অসময়ে বাঁশিতে দেয় গো টান।
আমরা গোপের নারী মনে অনুমান করি
কোন কালায় হরিয়া নেয় গো প্ৰাণ।।
কালিন্দীর জল কালা আর কালা মন্দের ভালা
দুয়ো কালায় এক সঙ্গে ভাষে গান।
ভাইবে রাধারমণ বলে আইলায় গো কালিন্দ্রির জলে
যাচিয়া যৌবন কর দান।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *