ক্ষণে ক্ষণে নয়ন কোণ অনুসরই

বিদ্যাপতি

1 min read September 17, 2026

(শ্রীরাধার বয়ঃসন্ধি)

ক্ষণে ক্ষণে নয়ন কোণ অনুসরই ।

ক্ষণে ক্ষণে বসন ধুলি তনু ভরই ।। ১ ।।

ক্ষণে ক্ষণে দশনছটাছট হাস ।

ক্ষণে ক্ষণে অধর আগে করু বাস ।। ২ ।।

চৌঙকি চলয়ে ক্ষণে ক্ষণে চলু মন্দ ।

মনমথ পাঠ পহিল অনুবন্ধ ।। ৩ ।।

হৃদয়জ মুকুলি হেরি থোর থোর ।

ক্ষণে আঁচর দেই ক্ষণে হোয় ভোর ।। ৪ ।।

বালা শৈশব তারুণ ভেট ।

লখই না পারিয় জেঠ কনেঠ ।। ৫ ।।

বিদ্যাপতি কহ শুন বরকান ।

তরুণিম শৈশব চিহ্নই না জান ।। ৬ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *