ক্ষমিয়ো হে শিব, আর না কহিব

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

ক্ষমিয়ো হে শিব, আর না কহিব-

দুঃখ বিপদে ব্যর্থ জীবন মম।

মৃত্তিকা বলে মোরে, ওরে মুঢ় নর,

হৃদয়-আঘাতে তব কেন এত ডর।

দীর্ণ মম বক্ষ যত, আঘাত যত খর,

শস্য সুফল তত, ততই শ্যাম মনোরম।।

আকাশ বলে মোরে, আমি কাঁদি যবে

হাসে বসুন্ধরা ফুল্লাবিভবে;

তোমার ও নয়ন-বারি বিফল না হবে,

শুস্ক জীবনে তব ফুটিবে ফুল অনুপম।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *