
খাজা তোমার নামের ধ্বনি
জগৎ জুড়ে শুনতে পাই
সবাই তোমায় ভালোবাসে
হিন্দু-মুসলিম প্রভেদ নাই ॥
চিশতিয়া তরিকা তোমার
আজমিরে রয়েছে মাজার
ভক্তগণের প্রেমের বাজার
প্রেমসাগরে খেলে লাই ॥
হয়ে তোমার প্রেমে পাগল
আশেকে গায় প্রেমের গজল
আছে এতে আসল-নকল
ভক্তি বিনা মুক্তি নাই ॥
পড়ে ছয় রিপুর কবলে
এ জনম গেল বিফলে
বাউল আবদুল করিম বলে
আমি তোমার দয়া চাই ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
