গরিবের স্বাধীনতা আসবে কখন

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

গরিবের স্বাধীনতা আসবে কখন
ধনী নাচে মন-আনন্দে
গরিব-কাঙালের মরণ ॥

জন্ম যারা নিল ধরায়
সবাই তো বেঁচে থাকতে চায়
মানুষ মানুষের রক্ত খায়
রাক্ষসের লক্ষণ ॥

রাক্ষস হয় স্বার্থপর সবাই
অন্তরে দয়া মায়া নাই
স্বচক্ষে যা দেখিতে পাই
ভাবি সর্বক্ষণ ॥

গরিবকে দুঃখ দিয়া
ধনীর দ্বন্দ্ব স্বার্থ নিয়া
আবদুল করিম কয়
ভাবিয়া কী করি এখন ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *