
গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে —
ফুলের মুধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা ফুটিয়ে
ওদের কাছে মনের ব্যথা বল্ রে মুখ ফুটিয়ে॥
ভ্রমর কহে, “হেথায় বেলা হোথায় আছে নলিনী —
ওদের কাছে বলিব নাকো আজিও যাহা বলি নি।
মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব–
বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
