
গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি বল চাই।
আইবো করি কই আমারে রাখিলো লালসাই
সারা নিশি জাগিয়া থাকি উদ্দেশ্য না পাই।
আসিব ছিল না মনে কেন বলল রাই
যা-ও সখী রাখো গিয়া বাসর সাজাই।
সারা নিশি জাগিলাম বাসর সাজাই
অভাগা রাধারমণ না আইল কানাই।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
