
গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো।।ধু।।
গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো।
সুরধানী তীরে গো গৌরা ফান্দ পাতিয়াছে নারী ধরা গো
ঘাটে নামলে পরে–পড়বে ফেরে দায়ে ঠেকবে গো।
যাইছ না তোরা সুরধুনী আমার মত হইছ না তোরা কলঙ্কিনী।
কুলমান লইয়া নিজ ঘরে বসিয়া থাকো গো!
ভাবিয়া রাধারমণ বলে আর কি প্ৰাণে ধৈৰ্য মানে
মনে লয় তার সঙ্গে যাইতাম দাসী হইয়া গো।
পাঠান্তর সুহা / ১২৪ গৌররূপ > গোরারূপ; আর কি প্ৰাণে ধৈর্য মানে > রূপ দেখিলাম তরুমুলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
