ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: শচীন দেববর্মণ 1 min read September 17, 2026

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি,
আর আমারই মতো জাগে নীড়ে দু’টি পাখি ।।

কথা দিয়েছিলে আসিবে গো ফিরে,
চাঁদ জাগে দূরে আকাশের তীরে–
তাই তোমারেই আমি বারে বারে পিছু ডাকি ।।

একে একে ওই ডুবে গেল তারা,
তবু তুমি ওগো দিলে না তো সাড়া–
হায়, আলেয়া যেন আলো হয়ে দিল ফাঁকি ।।

***

—

গান – ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক গৌরীপ্রসন্ন মজুমদার শচীন দেববর্মণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *