জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ
শিরে পরি ব্রহ্মপদধুলা মন পাগেলা ॥
রাম নামে বান্ধ পারের ভেলা ॥
জনক দুহিতা সীতা নাহি মাতা নাহি পিতা
মিথিলা নগরে ভেসেছিলা ।
হরধনু ভঙ্গ করে বিয়ে করলেন জানকিরে
প্রতিশ্রুতি রক্ষা করেছিলা ॥
পিতৃ-আদেশ করতে পালন গিয়াছিলা পঞ্চবটিবন
সেবক লক্ষণ সঙ্গে করে নিলা ।
পদচক্র রেখে মাথে রাজত্ব করলেন ভারতে
অযোধ্যাতে শ্রদ্ধার পাত্র ছিলা ॥
লতাপাতা দিয়া পরে কুঁড়েঘর তৈয়ার করে
সেই ঘরে বসতি করিলা ।
সূর্পণখার অপমানে হঠাৎ একদিন দশাননে
শূন্য ঘরে সীতা হরে নীলা ॥
অসূর মারিচ হত্যা করে দেখাইলেন জগতেরে
কতপাপী উদ্ধার করিলা ।
বাউলকবি রশিদ বলে নামেতে গুণ না থাকিলে
গহীন জলে ভাসিত কি শিলা ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *