জাগো দুস্তর পথের নব যাত্রী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মার্চের সুর

জাগো দুস্তর পথের নব যাত্রী

জাগো জাগো!

ওই পোহাল তিমির রাত্রি।

জাগো জাগো॥

দ্রিম দ্রিম দ্রিম রণ-ডঙ্কা

শোনো বলে,

নাহি শঙ্কা!

আমাদের সঙ্গে নাচে রণ-রঙ্গে

দনুজদলনী বরাভয়দাত্রী॥

অসম্ভবের পথে আমাদের অভিযান,

যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান।

আমরা সৃজিয়া যাই

নূতন যুগ ভাই,

আমরা নবতম ভারত-বিধাত্রী॥

সাগরে শঙ্খ ঘন ঘন বাজে,

রণ-অঙ্গনে চলো কুচকাওয়াজে

বজ্রের আলোকে মৃত্যুর মুখে

দাঁড়াব নির্ভীক উগ্র সুখে।

ভারত-রক্ষী মোরা নব সান্ত্রি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *