
জাগ’ আলসশয়নবিলগ্ন।
জাগ’ তামসগহননিমগ্ন॥
ধৌত করুক করুণারুণবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ’ দুঃখভারনত উদ্যমভগ্ন॥
জ্যোতিসম্পদ তরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ’ পুণ্যবসন পর’ লজ্জিত নগ্ন॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
