
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রাণের মাঝে দোলা দিয়েছে
আমার এ মন কারে যেন ভালোবেসেছে।
আকাশে দেখি কত স্বপ্ন
মেঘে মেঘে আনে মায়া লগ্ন
পাখির কাকলিতে বুঝি সে আজ
কত কথা বলে গিয়েছে ॥
আমায় সে চায় তবু চায় না
তারে কেন ধরে রাখা যায় না
জীবন-মরণেতে আমি যে তার
সে কি তবে জেনে নিয়েছে।
একই অঙ্গে এত রূপ (১৮ নভেম্বর ১৯৭০)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
