জীবনের সম্বল করে টলমল কোনদিন নাকি যায় উড়িয়া

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

জীবনের সম্বল করে টলমল কোনদিন নাকি যায় উড়িয়া
রাত্রেতে জীবনের গতি হয় উত্থাপন,
দিবসে সূর্যের তাপে করে বিসর্জন ॥
জীবনের ভিতরে জীবন করে আরোহণ জীবনের আবার হইয়াছে বাহন
ইহাতে কি আছে বেশ-কম কূল পাই না তার ভাবিয়া ॥
জীবনতরীতে জীবন করে বুঝাই কোন দেশেতে চালান করি কিছু বুঝি নাই,
এপার সেপার কোন পারে যাই কে দিবে পথ দেখাইয়া ॥
কাণ্ডারে কি প্রাপ্তরে কোন সুদূরে ঠাই।
স্থাবরে কি অস্থাবরে তুল কেমনে যাই-যাই ভাঙ্গিয়া ॥
বাউলকবি রশিদ বলে, জীবন আমার কি উগ্র কি নিগ্রহ
বুঝিতে বাকি জীবন যাপন ফাঁকি ফাইলাম শুধু ভাবিয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *