ঝরল যে ফুল ফোটার আগেই

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আশাবরী মিশ্র-লাউনী

ঝরল যে ফুল ফোটার আগেই

তারি তরে কাঁদি, হায়!

মুকুলে যার মুখের হাসি

চোখের জলে নিভে যায়।।

হায় যে বুলবুল গুল-বাগিচায়

গোলাপকুঁড়ির গাইত গান,

আকুল ঝড়ে আজ সে পড়ে

পথের ধূলায় মূরছায়।।

সুখ-নদীর উপকূলে

বাঁধিল সে সোনার ঘর।

আজ কাঁদে সে গৃহ-হারা

বালুচরে নিরাশায়।।

যাবার যারা, যায় না তারা

থাকে কাঁটা, ঝরে ফুল।

শুকায়ে নদী মরুর বুকে,

প্রভাত-আলো মেঘে ছায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *