ঝিরিঝিরি হাওয়া তার একটু একটু ছোঁয়া

জহির চৌধুরী

Lyricist: জহির চৌধুরী, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

ঝিরিঝিরি হাওয়া
তার একটু একটু ছোঁয়া কেন ভালো লাগে
বলব যদি শরমরাঙা মুখটি তুলে
একটুখানি হাসো অনুরাগে
আহা ঝিরিঝিরি হাওয়া ॥

চৈতালি সন্ধ্যা আনে শুধু শিহরণ
বাধাহীন এ হৃদয় হলো কেন উন্মন
গানের এই ঝরনাধারা বাঁধনহারা
বইছে সুরের স্বর্ণরাগে ॥

বৈকালি আকাশ রঙে রঙে রাঙানো
সীমাহীন ভুবনে কত মায়া জড়ানো
জীবনের শান্ত নীরে নতুন করে
ঢেউয়ের পরে ঢেউ যে জাগে ॥

পরশমণি (৬ সেপ্টেম্বর ১৯৬৮)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি জহির চৌধুরী শাহনাজ রহমতউল্লাহ, খন্দকার ফারুক আহমেদ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *