ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা

বাংলা গান

1 min read September 17, 2026

ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা

সকল ডালারে দিছো বিয়া বারা আর কাছে

আমি ডালারে দিছো বিয়া সাত ডাকাতের মুলুকে

ও মায়া গো সাত ডাকাতের মুলুকে—(২) ।।

মা-র পেডের ভাই যায়, ও মায়া; ফির‍্যা ফির‍্যা চায়

চাচার ঘরের ভাই যায়, ও মায়া; উড়াল বৈঠা বায়।।

কাল শ্বশুর নু ঘরে আছে, ও মায়া গো কাল শ্বশুর ঘরে

শ্বশুররে বুঝাইও, ও ঝি-ধন অজুর পানি দিয়া

কাল শশুরী ঘরে আছে ও মায়া কাল শশুরী ঘরে

শশুরীরে বুঝাইও, ও ঝি-ধন কোলের ছাইলা দিয়া

কাল দেওরা যে ঘরে আছে ও মায়া কাল দেওরা ঘরে

দেওরারে যে বুঝাইও, ও ঝি-ধন মুখের হাসি দিয়া

কাল ননদী ঘরে আছে ও মায়া কাল ননদী ঘরে

ননদীরে বুঝাইও, ও ঝি-ধন কুযের শাড়ি দিয়া

ও মায়া
গো কুযের শাড়ি দিয়া।।

কাল স্বামী নু ঘরে আছে, ও মায়া কাল স্বামী যে ঘরে

স্বামীরে বুঝাইও ঝি-ধন হৃদয়ের আদর দিয়া

ও ঝি-ধন হৃদয়ের আদর দিয়া।। (২)

[কাঞ্চল- কাঞ্চন, মায়া- মা ]

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *