ডেকে ডেকে কেন সখী ভাঙালি ঘুমের ঘোর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – কারফা

ডেকে ডেকে কেন সখী ভাঙালি ঘুমের ঘোর।

স্বপনে মোর এসেছিল স্বপন-কুমার মনোচোর॥

সে যেন লো পাশে বসে কহিল হেসে হেসে

যাব না আর পরদেশে মোছো মোছো আঁখি-লোর॥

দেখাল তার হৃদয় খুলি, কহিল, হেরো প্রিয়ে

তোমার অধিক ব্যথা হেথায় তোমারে ব্যথা দিয়ে।

হেরিনু – মোর হিয়ার চেয়ে অধিক ক্ষত তার হৃদয়,

সে হৃদয়ে আমার ছবি, সকল হিয়া আমি-ময়।

তাহার জীবন-মালার মাঝে আমি যেন সোনার ডোর॥

কহিনু – বুঝেছি সখা তোমার দুখ দেওয়ার ছল,

ভালোবাসার ফুল না শুকায়, তাই চাহ মোর চোখের জল।

কাছে পেয়ে ভুলি যদি, করি যদি অনাদর,

তাই গেছিলে পরবাসে, চির-আপন হয় কি পর ।

জেগে দেখি কেঁদে কেঁদে ভিজেছে বুকের আঁচোর॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *